Homeজাতীয়মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় স্বাধীনতা দিবসের...

মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী পালন

এস এম আলম,২৬মার্চঃ ৩১ বার তোপধ্বনি ও মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী ।

শহিদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন

করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুস্পার্ঘ অর্পনসহ নানা আনুষ্ঠানিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন , জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রাইফেলস ক্লাব, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এছাড়া সকাল ৮ টায় শহিদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ কুচকাওয়াজ।

শহিদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগের একাংশ

এছাড়া সকাল ৮ টায় শহিদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ কুচকাওয়াজ।

এছাড়াও স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে মার্চপাস্টে সালাম গ্রহন ও প্যারেড প্রদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন সহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে পাবনা জেলা প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments