এস এম আলম,২৬মার্চঃ মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী । করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুস্পার্ঘ অর্পন করে পাবনা রাইফেলস ক্লাব। স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে সকালে পাবনা রাইফেলস ক্লাবে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের উদ্ধোধন করেন পাবনা রাইফেলস ক্লাব এর সভাপতি জেলা প্রশাসক কবীর মাহমুদ, রাইফেলস ক্লাব এর সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুল হান্নান সহ রাইফেলস ক্লাব এর সদস্যবৃন্দ।
