দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে থেকে বেলা ১১টা পর্যন্ত।মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে পানির বোতল নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে ৫৮৩ জন, ব্যবসায় অনুষদ ভবনে ৩ হাজার ৯শ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ৩ হাজার ও উদয়ন স্কুলে ১ হাজার ৭২৮ জন পরীক্ষার্থীর জন্য আসন করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ রোধে পানির বোতল নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীরা মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। জ্বর মেপে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।
