Homeজাতীয়দ্বিতীয় ডোজ টিকা নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

দ্বিতীয় ডোজ টিকা নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

সকালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।বৃহস্পতিবার ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে তিনি কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এরপর তিনি বাংলাদেশের মানুষের জন্য দ্রুততার সঙ্গে কোভিড-১৯ টিকা ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে দেশবাসীকে আরও সচেতনতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভয়াবহ করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments