Homeআন্তর্জাতিকশনাক্তে শীর্ষেই জার্মানি

শনাক্তে শীর্ষেই জার্মানি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ। এসময়ে ১ হাজার ৫১৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৩৯ জন। আগের দিনের তুলনায় আড়াইশোর বেশি মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে প্রায় সাড়ে ছয় হাজার। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৩ লাখ ৪৫ হাজার ৫৪৮ জন আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৯৯৭ জনে।বৃহস্পতিবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র্। আগের দিন দৈনিক সংক্রমণে জার্মানি আর মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ব্রাজিল।জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ১০৫ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ২২৫ জন শনাক্ত এবং ১ লাখ ৪০ হাজার ৪৬২ জন মারা গেছেন।করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত আরও ৭৬ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩৯০ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৯ হাজার ৬৮৭ জন মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ২৮৫ জন। দেশটিতে এ নিয়ে মোট শনাক্ত ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৯ হাজার ৬১২ জন।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ১৭১ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ২৪৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত ৩৪ লাখ ৩৯ হাজার ২৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫১ জনের।

রাশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে ৬৬ জনের এবং নতুন সংক্রমিত ৩ হাজার ৫৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৪৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬৪৩ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬৬ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ২২৮ জন মারা গেছেন।উত্তর কোরিয়ায় একদিনে শনাক্ত ১৫ হাজার ২৬০ জন এবং দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৮ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ১১ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩২ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ৭৭ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৯ হাজার ৭৮৩ জন মারা গেছেন। এসময়ে কানাডায় নতুন শনাক্ত ৩ হাজার ৩১৭ জন এবং মারা গেছেন ২৩ জন।একদিনে ইতালিতে সংক্রমিত আরও ৫৩ হাজার ৯০৫ জন এবং মারা গেছেন ৫০ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ ১৪ হাজার ২০২ জন শনাক্ত এবং ১ লাখ ৬৭ হাজার ৮৯২ জন মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪০ জন সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৯০৩ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত ১৩ হাজার ৯৯৮ জন এবং মারা গেছেন ১২ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ৩২ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৬২ জন; থাইল্যান্ডে সংক্রমিত ২ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ১৯ জন; চিলিতে সংক্রমিত ৯ হাজার ৫৪৬ জন এবং মারা গেছেন ১০ জন; মেক্সিকোতে ১৩ হাজার ৭৫২ জন শনাক্ত এবং মারা গেছেন ৪১ জন; হাঙ্গেরিতে ১ হাজার ৯৬১ জন শনাক্ত এবং মারা গেছেন ৩২ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments