এস এম আলম, ২৩ জুন : পাবনায় বাংলাদেশ আওয়ামীলীগের ঐতিহ্য, সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে একটি আনন্দর্যালী পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সহ নেতৃবৃন্দ।



