এস এম আলম, ২৪ মে: রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত হয়েছে দেশের বিনোদন জগতের জমকালো আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। স্কয়ারের ব্র্যান্ড মেরীল এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে দুই যুগের বেশি সময় ধরে অনুষ্ঠিত এই আয়োজনে টেলিভিশন চলচ্চিত্র এবং সংগীত জগতে অবদান রাখা তারকাদের মূল্যায়ন করা হয় পুরস্কারের মাধ্যমে। জনপ্রিয় এবং সমালোচকের বিচারে পুরস্কৃত করা হয় তারকাদের। বিকেল পাচটা থেকে শুরু হয় অনুষ্ঠানের রেডকার্পেট পর্ব। আর সন্ধ্যা ছয়টায় শুরু হয় মূল পর্ব। প্রতি বছরের মত এবছরও দেওয়া হয়েছে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আজীবন সম্মাননা পুরস্কার। এই সম্মাননায় ভ‚ষিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। যাকে সম্মাননা জানান, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪ এর ওয়েব সিরিজ বিভাগে সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন নুহাশ হুমায়ুন, সেরা চিত্রনাট্যকার সালজার রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রথম আলোর সহযোগী স¤পাদক আনিসুল হক এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। এবারের আসর সঞ্চালনা করছেন বিশিষ্ট অভিনেতা, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন।



