এস এম আলম, ২৪ মে: প্রোগ্রাম অন অ্যাক্রিডিটেশন এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় আজ পাবনা সদর উপজেলায় অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেসে স্থানীয় কৃষক এবং কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জনাব মোঃ নাহারুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা এর উপ পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা কৃষি অফিসার পাবনা সদর কুন্তলা ঘোষ। আরো উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদের সভাপতি আবু সাঈদ সহ পার্টনার ফিল্ড স্কুলের কৃষক কৃষাণী প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।” তিনি আরও বলেন, “পার্টনার এর মতো প্রকল্পগুলোর মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব।” এই কংগ্রেসে কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি, বালাইনাশক ব্যবস্থাপনা ও ফসল উৎপাদন পদ্ধতি বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি সকাল ১০ টা স্থানীয় ৭০ জোন কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়।
পাবনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
RELATED ARTICLES
