Homeখেলাধুলাইংল্যান্ডে মৌসুমসেরা মোহাম্মদ সালাহ

ইংল্যান্ডে মৌসুমসেরা মোহাম্মদ সালাহ

দুর্দান্ত একটি মৌসুম শেষ করলেন মোহাম্মদ সালাহ। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে লিভারপুলকে এনে দিয়েছেন দ্বিতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। যার ফলে মোহাম্মদ সালাহকে ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে সালাহর সতীর্থ রায়ান গ্রাভেনবার্খকে নির্বাচিত করা হয়েছে বর্ষসেরা তরুণ ফুটবলার হিসেবে।অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিয়ে আসার পথে ২৮টি গোল করেছেন মোহাম্মদ সালাহ। সে সঙ্গে ১৮টি গোলে অ্যাসিস্ট করেছেন। যার ফলে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলে আরনে স্লটের শিষ্যরা।শুধু এবারই নয়, প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার এর আগে ২০১৭-১৮ মৌসুমেও জয় করেছিলেন সালাহ। তিনি এ নিয়ে পঞ্চম ফুটবলার, যারা এই প্রেস্টিজিয়াস পুরস্কারটি জয় করেছেন ২য়বারের মত। এর আগে থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেমানজা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনা দুইবার করে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার হয়েছিলেন।

শুধু মৌসুম সেরা ফুটবলারের পুরস্কারই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের পুরস্কারও পেতে যাচ্ছেন হয়তো তিনি। কারণ, সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার আইজ্যাকের চেয়ে এগিয়ে রয়েছেন ৫ গোলের ব্যবধানে। লিগ প্রবেশ করেছে একেবারে অন্তিম সময়ে। এই সপ্তাহেই শেষ হয়ে যাবে এই মৌসুমের প্রিমিয়ার লিগ। তাতে গোল্ডেন বুট জয়ের জোর সম্ভাবনা রয়েছে সালাহর।৩৮ ম্যাচের মৌসুমে ৪৬টি গোলে অবদান এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে আর কোনো ফুটবলার রাখতে পারেনি। যেটা এবার রেখেছেন মোহাম্মদ সালাহ। ২৮ গোল এবং ১৮টি অ্যাসিস্টে মোট ৪৬টি গোলে অবদান রেখেছেন তিনি। আগামীকাল ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচেই সংখ্যাটা ৪৭ করে ফেলতে পারেন পারেন। এর আগে ৪২ ম্যাচের লিগে অ্যালান শিয়েরার ও অ্যান্ড্রু কোল ৪৭টি গোলে অবদান রেখেছিলেন।অন্যদের চেয়ে ৬টি অ্যাস্টিস্টে এগিয়ে মোহাম্মদ সালাহ। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে সালাহ গোল্ডেন বুট, গোল্ডেন প্লে মেকার ও প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার জিততে যাচ্ছেন। এর মধ্যে তো প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার জিতেই নিলেন। মাসের শুরুতে সালাহ জয় করেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের মনোনয়নে মৌসুম সেরার পুরস্কার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments