Homeজেলা সংবাদপাবনায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

পাবনায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

এস এম আলম, ১২ অক্টোবর: পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পাবনার যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, মহিলা বিষয়ক অধিদপ্তর, পাবনার উপপরিচালক জিলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আলোচনা সভা শেষে নিবন্ধিত কয়েকটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments