Homeজেলা সংবাদপাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়

পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়

এস এম আলম, ১২ অক্টোবর: পাবনায় প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণযোগ্য প্রস্তাবসমূহ নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, সিভির সার্জন আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পাবনা পৌর প্রশাসক খাইরুল ইসলাম, জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসা, ট্রাক ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এটিএন বাংলা পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, দৈনিক বিবৃতির কাজী মাহবুব মোর্শেদ বাবলা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ও অফিসের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments