Homeজেলা সংবাদআওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের একযুগ পুর্তি ও আলী মর্তুজা বিশ্বাস সনিকে...

আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের একযুগ পুর্তি ও আলী মর্তুজা বিশ্বাস সনিকে দলীয় মনোনয়ন দেয়া উপলক্ষে জনসভা


এস এম আলম,৭ জানুয়ারি : পাবনা পৌর নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনিকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করায় দলীয় ঐক্য এবং সংহতি আরো সুদৃঢ় হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনা সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের একযুগ পুর্তি এবং জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিকে দলীয় মনোনয়ন দেয়া উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষনে বক্তারা একথা বলেন।

এ জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই পৌর এলাকার প্রতিটি মহল্লা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে নেতা কর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে থাকে।

দুপুর সাড়ে ১২ টার মধ্যে মধ্য শহরের পুরো আব্দুল হামিদ সড়ক মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়।নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পাবনা পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুর রহমান শহীদ, জেলা পরিষদের নির্বাজিত সদস্য জেলা মহিলা লীগের সহ-সভানেত্রী কানিজ ফাতেমা পুতুল সহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ ,ছাত্রলীগ,কৃষকলীগ ও মহিলালীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments