Homeজেলা সংবাদপাবনা অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার, দুই অপহরণকারীকে সরঞ্জামাদিসহ গ্রেফতার”সংবাদ ব্রিফিংয়ে

পাবনা অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার, দুই অপহরণকারীকে সরঞ্জামাদিসহ গ্রেফতার”সংবাদ ব্রিফিংয়ে

এস এম আলম,৭ জানুয়ারি : পাবনায় অপহরণ হওয়ার ৬ ঘন্টার মধ্যেই অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করে তাদের নিকট থেকে মুক্তিপণের নগদ টাকা, মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ বৃৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

গ্রেফতারকৃত সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহ’র ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)

সংবাদ ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কোবাদ আলী ব্যাপারী (৫৩) অপহরণ হয়। অপহরণকারীরা কোবাদ বেপারীর পরিবারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলে তার পরিবার বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করে। এরপরও অপহরণকারীরা তাকে মুক্তি না দেওয়ায় পরিবার আমিনপুর থানায় অভিযোগ করেন।
তাৎক্ষনিক ভাবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোবাদ মেম্বারকে উদ্ধারে অভিযানে নামে। বিকাশ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ চর আশুতোষপুর বাজার এলাকার একটি মেহগনি বাগানে কোবাদ মেম্বরকে আটকে রাখা অবস্থায় অপহরণকারীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহ’র ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে মেয়েদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করে অপহরণের পর মুক্তিপন আদায় করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং এই চক্রের আরো সদস্যদের আইনের আওয়তায় আনার চেষ্টা চলছে।পাবনার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments