Homeজেলা সংবাদককক্সবাজারে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ককক্সবাজারে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সদরের স্থানীয় যুবদের অংশগ্রহণে ও সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় আন্তর্জাতিক নারী দিবস পালনের অায়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। ৮ ই মার্চ ২০২১ তারিখ বিকেল তিনটায় “নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে আমরা যুব সমাজ প্রতিজ্ঞাবদ্ধ” স্লোগানকে সামনে সমুূদ্র সৈকতে এক গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে ইপসা। উক্ত গণস্বাক্ষর কর্মসূচীতে পর্যটকসহ স্থানীয় যুবরা স্বাক্ষর করেন। সমুূদ্র সৈকতের হুদা কবিতা চত্তরে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে যুবরা প্রতিজ্ঞাবদ্ধ হন।

পাশাপাশি স্থানীয় সংগঠন “ঝংকার শিল্পী গোষ্ঠীর” পরিবেশনায় পৌরসভা সংলগ্ন মাঠে নারী দিবস উপলক্ষে বিকাল চারটায় নারী নির্যাতন বন্ধে লোকগান ও মঞ্চ নাটকের আয়োজন করে ইপসা। এতে বিভিন্ন শ্রেণির মানুষ লোকগান ও নাটক উপভোগ করেন। উক্ত লোকগান ও নাটকের মাধ্যমে সমাজের নারী কেন্দ্রিক সহিংসতার চিত্র ও করোনাকালে নারীর প্রতিকূল অবস্থার অভিজ্ঞতা বর্ণনা করা হয় । অনুষ্ঠানশেষে নারী দিবসের গুরুত্ব তুলে ধরেন ইপসা -ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ অাবু তাহের। উল্লেখ্য ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পটির কারিগরী ও আর্থিক সহযোগিতা প্রদান করছে প্রকাশ, ব্রিটিশ কাউন্সিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments